সম্প্রতি একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওতে দেখা যায় এক কিশোরী দাবি করে তাকে ১০ জন পালাক্রমে ধর্ষণ করেছে। আর সেসময়ের ভয়ঙ্কর আক্রমণে তার সারা গায়ে বহু আঘাতের চিহ্ন রয়ে গেছে।
ওই কিশোরীর বয়স মাত্র ১৭। সেদিনের ভয়ঙ্কর আক্রমণে তার গায়ে অনেক আঘাতের চিহ্ন রয়ে গেছে। সেই ঘটনার পর যখন তিনি বিছানায় উলঙ্গ অবস্থায় পড়ে ছিলেন, তখন সে অবস্থায় তাকে দেখতে পান তার এক বন্ধু। কিন্তু ওই সময় কথিত ওই বন্ধু কিছু না বলেই অট্টহাসি দিয়ে রুম থেকে বের হয়ে যান।
৪০ সেকেন্ডের ওই ভিডিওতে ঘটনার বর্ণনায় কিশোরী বলেন, ‘আমরা সেখানে মদ্যপান করছিলাম। সেখানে হঠাৎ করেই মানুষের সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে তারা আমাকে আঁকড়ে ধরে এবং ধাক্কা দিতে থাকে। তারা আমার গায়ে অনেক আঘাতের চিহ্ন রেখে গেছে। আমি অনেক ব্যথা পেয়েছি।’ওই কিশোরীর অভিযোগ, এ ঘটনার পর তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি।
তিনি বলেন, ‘আমার কথিত বান্ধবী আমাকে বিছানায় নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেছে। সে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বের হয়ে যায়। এর পর একের পর একজন আসতে থাকে। আর আমি ধর্ষিত হতে থাকি।’
এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের অধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, বুয়েন্স আইরেস প্রদেশের ফ্লোরেন্সিও ভরেলা শহরে ঘটে এ ঘটনা। ইতিমধ্যেই এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৪ বছরের এক কিশোরও ছিল।
এ ছাড়া ২১ বছরের এক তরুণের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।আদালত সূত্র জানিয়েছে, ধর্ষকদের মধ্যে একজন বাড়ির উপরের তলার একটি কক্ষে প্রায় জ্ঞানহীন অবস্থায় কিশোরীকে নিয়ে যান। পরবর্তীতে আরও যোগ হন ৯ জন। শেষে তাকে ধর্ষণ করেন বাড়ির মালিক। ধর্ষণের পর কিশোরীকে গোসল করার কথা বলে চলে যান ওই ব্যক্তি।
এই ঘটনার পর পরই কিশোরী তার এক বন্ধুর কাছে শরণাপন্ন হয়ে পুলিশের কাছে গিয়ে মামলা দায়ের করেন।